বাড়ি » বান্দরবানে মোটরসাইকেলে বাসের ধাক্কায় নিহত ২

বান্দরবানে মোটরসাইকেলে বাসের ধাক্কায় নিহত ২

December 12, 2025

ডেস্ক নিউজঃ

বান্দরবানে মোটরসাইকেলে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার  বিকেলে বাইতুল ইজ্জত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা নাজমুল (৩০), যিনি মফিজুর রহমানের ছেলে ও পৌরসভার ৭নং ওয়ার্ডের মাছ ব্যবসায়ী তৌহিদ (২৫)। তারা দুইজন ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী কাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে কেরানিহাট আশশেফা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রামে রেফার্ড করেন।দুর্ঘটনার বিষয়ে কেরানিহাট আশশেফা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম  বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার করে মোটরসাইকেলের তিন আরোহীকে নিয়ে আসেন। তাদের দুইজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন, অপর একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে রেফার্ড করা হয়েছে।

এম কে

টপিক :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন