স্থান :

/

/

বাড়ি » কবির আহমেদ নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সৎ, দক্ষ ও নতুন নেতৃত্ব

কবির আহমেদ নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সৎ, দক্ষ ও নতুন নেতৃত্ব

November 14, 2025

ডেস্ক নিউজ ;

‘অতীতে সব দল দেখা শেষ এবার নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত মানবিক সংগঠন জামায়াতে ইসলামীকে দেখতে হবে। জামায়াতে ইসলামী জাতিকে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত এক নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জামায়াত ক্ষমতায় গেলে দেশকে ক্ষুধা, দারিদ্র, বেকারত্বমুক্ত করে এক সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে উপস্থাপন করব

ঢাকা-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী কবির আহমেদের সমর্থনে ‘মোটর শোভাযাত্রা’
ঢাকা-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী কবির আহমেদের সমর্থনে ‘মোটর শোভাযাত্রা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা কবির আহমেদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে একটি ‘‘মোটরসাইকেল শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মুগদা-মানিকনগর মডেল স্কুল মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিশ্বরোড, খিলগাঁও, সবুজবাগ ও মুগদার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খিলগাঁও রেলগেট জোড়পুকুর মাঠে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৯ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক মাওলানা ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কবির আহমেদ।

শোভাযাত্রা পূর্ববর্তী উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সৎ, দক্ষ ও নতুন নেতৃত্ব।

তিনি বলেন, অতীতে সব দল দেখা শেষ এবার নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত মানবিক সংগঠন জামায়াতে ইসলামীকে দেখতে হবে। জামায়াতে ইসলামী জাতিকে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত এক নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জামায়াত ক্ষমতায় গেলে দেশকে ক্ষুধা, দারিদ্র, বেকারত্বমুক্ত করে এক সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে উপস্থাপন করবে।

তিনি বলেন, যারা ৫ বছর ক্ষমতায় থেকে প্রতিবছর দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হতে পারে না। তারা আবার ক্ষমতায় বসতে পারলে দেশকে দেউলিয়া করে দেবে। যাদের অতীত ইতিহাস দুর্নীতি, সন্ত্রাস আর চাঁদাবাজ তারা আগামীতে আরো ভয়ঙ্করভাবে জাতির ঘাড়ে চেপে বসবে। তাই এদের সুযোগ দেয়া যাবে না। তাদের বিরুদ্ধে পাড়া-মহল্লায়, গ্রাম-গঞ্জে, হাট-বাজারে, শহর-বন্দরে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ঢাকা-৯ সংসদীয় এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যত্যয় করে স্থানীয়দের জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক শহর উপহার দেয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার।

তিনি আরো বলেন, অতীতে যারা এমপি হয়ে ঢাকা-৯ আসনের জনগণের সাথে প্রতারণা করেছে, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, ব্যাংক-বীমার মালিক হয়েছে, নিজ নামে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষাবাণিজ্য করেছে তাদেরকে আর ভোট দেয়া যায় না। তারা আবারো সুযোগ পেলে দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলবে। জামায়াতে ইসলামীতে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজের স্থান নেই। জামায়াতে ইসলামীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

জামায়াতে ইসলামীকে পরীক্ষামূলক একবার নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামীর অঙ্গীকার, জাতি পাবে নিরাপদ এক কল্যাণ রাষ্ট্র।

জুলাইয়ের শহীদদের স্বপ্নের বৈষম্যহীন কল্যাণ ও মানবিক নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এই বিশাল শোভাযাত্রায় হাজার-হাজার মোটরসাইকেলে উপস্থিত নেতাকর্মীর দাঁড়িপাল্লা-দাঁড়িপাল্লা স্লোগানে ঢাকা-৯ সংসদীয় এলাকার রাজপথ মুখোরিত হয়ে ওঠে।

শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শূরা সদস্য যথাক্রমে- খিলগাঁও জোনের সহকারী পরিচালক এস এম মাহমুদ হাসান, সবুজবাগ-মুগদা জোনের সহকারী পরিচালক মনির বিন আনোয়ার, ঢাকা-৯ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, মহানগরীর সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সোহেল রানা মিঠু, মুগদা পশ্চিম থানা আমির মাওলানা মো: মতিউর রহমান, সবুজবাগ দক্ষিণ থানা আমির মাওলানা আবদুল বারি, খিলগাঁও উত্তর থানা আমির মো: নাসির উদ্দিন, খিলগাঁও দক্ষিণ থানা আমির মাওলানা মো: সাজেদুর রহমান শিবলী, খিলগাঁও পূর্ব থানা আমির মাওলানা মাহমুদুর রহমান, খিলগাঁও মধ্য থানা আমির অ্যাডভোকেট এম.এ.জে ফারুখ, সবুজবাগ পূর্ব থানা আমির মো: রওশন জামান, মুগদা উত্তর থানা আমির অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মুগদা দক্ষিণ থানা আমির ইয়াকুব আলী, মুগদা পূর্ব থানা আমির মাওলানা মো: ইসহাকসহ ঢাকা-৯ সংসদীয় এলাকার জামায়াতে ইসলামীর সকল সাংগঠনিক থানা সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ/ আর ১৪ নভেম্বর

 

টপিক :

স্থান :

/

/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন