বাড়ি » মস্কোতে রাতভর তুমুল হামলা, বহু হতাহত

মস্কোতে রাতভর তুমুল হামলা, বহু হতাহত

May 17, 2026

 

 

আর্ন্তজাতিক নিউজ ডেস্ক:

রাশিয়ার রাজধানী মস্কোকে রাতভর পাঁচ শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় ও সামরিক কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস রোববার (১৭ মে) এই তথ্য জানিয়েছে।

তাস জানিয়েছে, মস্কোর ওপর এই আক্রমণ গত এক বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় হামলা। এতে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, মস্কোর উত্তর-পশ্চিমে অবস্থিত খিমকিতে রোববার ভোররাতে একটি বাড়িতে ড্রোন হামলা হলে একজন নারী নিহত হয়েছেন। এ ছাড়া সেখানে ধ্বংসাবশেষের নিচে আরেকজন আটকে পড়েছেন।
তিনি আরও বলেন, মস্কোর উত্তর-পূর্বাঞ্চলে মিতিসচিতে ড্রোন হামলার ফলে ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হয়েছেন। হামলায় মস্কোতে মোটে ১২ জন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ৫৫৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। সোবিয়ানিন জানান, শুধুমাত্র মস্কোর দিকে আসা ১২০টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

তাসের খবরে বলা হয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সুবোতিনো গ্রামে একটি বাড়িতে আগুন ধরেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন। এ ছাড়া ইস্ত্রা শহরে বেশ কয়েকটি ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া রাশিয়ার ব্যস্ততম বিমানবন্দর শেরেমেতিয়েভোর প্রাঙ্গণে ড্রোনের কিছু অংশ পড়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়া ২৮৭টি ড্রোন ছুড়েছে। এতে অন্তত নয়জন আহত হয়েছে।##

এ/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন