বাড়ি » সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।

March 24, 2026

বিডিনিউজ ডেক্স :

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।মাদারগঞ্জের কৃতীসন্তান ইতালি প্রবাসী মো. সবুজ আলীকে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়েছে।

১ ফেব্রুয়ারি (রোববার) বিকাল ৪টায়  বালিজুড়ী বাজারে প্রধান কার্যালয় থেকে বাংলাদেশে অবস্থানরত উপদেষ্টা কমিটির সদস্যরা এবং কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত থেকে এবং সভাপতি ও  সাধারণ সম্পাদকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন দেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আহমেদ।  মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুরের সভাপতি রিয়াজুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম রবিনের সঞ্চালনায় উপদেষ্টা সদস্য ও কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।

প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম। সর্বসম্মতিক্রমে ইতালি প্রবাসী মো. সবুজ আলীকে  মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুরের প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়।

m

টপিক :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন