বাড়ি » ইরান নিয়ে ধৈর্য হারাচ্ছি -ট্রাম্প

ইরান নিয়ে ধৈর্য হারাচ্ছি -ট্রাম্প

May 15, 2026

আর্ন্তজাতিক নিউজ ডেস্ক:

 

চীনে সফরত অবস্থায় ইরান ইস্যুতে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান ইস্যুতে তিনি ধৈর্য হারিয়ে ফেলছেন।

ইরান যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার (১৪ মে) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা ও আরব আমিরাত উপকূলের কাছে ইরানি বাহিনীর হাতে জাহাজ জব্দের খবর প্রকাশের পর এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গতকাল হোয়াইট হাউজ জানায়, বেইজিংয়ে বৈঠকে ট্রাম্প এবং শি হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে একমত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ আছে। এতে বিশ্বব্যাপী ব্যাপক জ্বালানি সংকট দেখা দিয়েছে।

বৃহস্পতিবার রাতে ফক্স নিউজে ট্রাম্পের দেয়া সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। সেখানে ট্রাম্প বলেছেন, আমি আর বেশি ধৈর্য ধরব না। তাদের একটি সমঝোতায় আসা উচিত। ইরানের গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মজুতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্প বলেন, আসলে, এটা পেলে আমার ভালোই লাগবে। শুধুমাত্র জনসংযোগের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের এটি সুরক্ষিত করা প্রয়োজন।

পরবর্তী সময়ে শুক্রবার ভোরে বেইজিং থেকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলবে।এদিকে ট্রাম্পের এসব বার্তার পর ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেন, পুরোপুরি বিজয় অর্জন না হওয়া পর্যন্ত শেষ রক্তবিন্দু দিয়ে অভিযান চলবে। ##

এ/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন