বাড়ি » নড়াইলে মাদকসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

নড়াইলে মাদকসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

May 24, 2026

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চামরুল উত্তরপাড়া থেকে ৩৫ বোতল ইননসেরেক্স মাদক জব্দ করেছে মাদক নিয়নন্ত্রণ অধিদপ্তর। এসময় এক বিক্রেতা নারীকে আটক করা হয়।

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয় এ অভিযান চালায়।

এ সময় কোডিন মিশ্রিত ৩৫ বোতল উইনসেরেক্স মাদকসহ শুকুরোনকে (৫৭) আটক করা হলেও তার স্বামী নূর মিয়া (৬৪) পালিয়ে গেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য এক লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার। জব্দকৃত প্রতিটি বোতলে কোডিন ফসফেট মিশ্রিত মাদকের উপাদান বিদ্যমান বলেও জানান তিনি।

তিনি জানান, স্বামী নূর মিয়া ও স্ত্রী শুকুরোন প্রায় দুই বছর ধরে বাড়িতে থেকে বিভিন্ন ধরণের মাদক বেচাকেনা করে আসছে। তাদের নামে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ১৪ (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত শুকুরনকে শনিবার দেড়টার দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি নূর মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার জানিয়েছেন, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এআর/এনআর

টপিক :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন