বাড়ি » ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িত আমিরাত: আরাগচি

ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িত আমিরাত: আরাগচি

May 14, 2026

আর্ন্তজাতিক নিউজ ডেস্ক:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে “সরাসরি জড়িত” ছিল।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস বৈঠকে এ অভিযোগ তোলেন তিনি। ইরানের আধা-সরকারি মেহর বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়, বৈঠকে আমিরাতের প্রতিনিধির বক্তব্যের জবাবে আরাঘচি এই মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঐক্যের স্বার্থে তিনি প্রথমে নিজের বক্তব্যে আমিরাতের নাম উল্লেখ করেননি। তবে তার দাবি, ইরানের বিরুদ্ধে হামলা শুরু হওয়ার পরও আমিরাত কোনো নিন্দা জানায়নি এবং আগ্রাসনের ঘটনায় তারা সরাসরি সম্পৃক্ত ছিল। তবে আমিরাতের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

বেজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে ট্রাম্প সম্ভবত ইরানের সাথে এই ব্যয়বহুল ও জনপ্রিয়তাহীন যুদ্ধ বন্ধে চীনের সহায়তা চাইবেন। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফরে গেলেন।

তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যেমনটা চাইছেন শির কাছ থেকে তেমন সমর্থন পাওয়ার সম্ভাবনা বেশ কম। এক মাস আগে দায়সারা একটা যুদ্ধবিরতি কার্যকর হলেও কূটনীতিতে তেমন কোনো কাজ হয়নি। এই যুদ্ধ হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সমীকরণ পাল্টে দিয়েছে, যার চড়া মাশুল দিতে হচ্ছে জ্বালানি তেলের বিশ্ববাজারকে।

ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ব্রিকস সদস্য দেশগুলোকে একজোট হয়ে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।##

এ/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন