বাড়ি » কে হতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী?

কে হতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী?

May 13, 2026

আর্ন্তজাতিক নিউজ ডেস্ক:

নিজ দলের ভেতর থেকে ওঠা পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একই সঙ্গে তিনি বিরোধীদের বলেছেন, তারা চাইলে দলের নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব বাছাইয়ের লড়াই শুরু করতে পারেন।

লেবার পার্টির বিধি অনুযায়ী, নেতৃত্বের চ্যালেঞ্জ শুরু করতে হলে দলের অন্তত এক-পঞ্চমাংশ এমপির (৮১ জন) সমর্থন প্রয়োজন। এক বা একাধিক প্রার্থী এই পরিমাণ সমর্থন সংগ্রহ করতে পারলে স্টারমারের বিরুদ্ধে ভোট হবে।

এই তিনজনের মধ্যে স্ট্রিটিং লেবার পার্টির ডানপন্থী ঘরানার নেতা হিসেবে পরিচিত। অপরদিকে বার্নহ্যাম বিভিন্ন জনমত জরিপে ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদের আখ্যা পেয়েছেন। তিনি ‘ম্যানচেস্টারিজম’ ধারণার প্রবক্তা। এর মূল বার্তায় ব্যবসাবান্ধব নীতি ও সমাজতন্ত্রের আকাঙক্ষার কথা আছে।

ব্রিটিশ রাজনীতিতে অ্যাঞ্জেলা রেনারের স্পষ্টভাষী ভাবমূর্তি অনেক তরুণ ভোটারকে আকৃষ্ট করেছে। পুরনো ঘরানার সমাজতন্ত্রী কর্মীদের কাছেও তিনি বেশ জনপ্রিয়। রেনার ম্যানচেস্টারের শহরতলিতে চরম দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন। তিনি মাত্র ১৬ বছর বয়সে মা হন। তিনি ট্রেড ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। সেখান থেকেই রাজনীতিতে যুক্ত হন।##

এ/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন