বাড়ি » হরমুজ খুলতে একমত ট্রাম্প-শি

হরমুজ খুলতে একমত ট্রাম্প-শি

May 14, 2026

আর্ন্তজাতিক নিউজ ডেস্ক:

জ্বালানির অবাধ প্রবাহের জন্য হরমুজ প্রণালি অবশ্যই উন্মুক্ত রাখতে হবে। সেই সঙ্গে এই জলপথে কোনো টোলও আদায় করা যাবে না বলে যুক্তরাষ্ট্র-চীন সম্মত হয়েছেন । বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৃহস্পতিবার (১৪ মে) দুই ঘণ্টা ধরে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, দুই নেতা বৈঠকে এ বিষয়ে একমত হয়েছেন ।

বৈঠক কেমন হয়েছে- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু এক শব্দে বলেছেন, চমৎকার।  দ্বিতীয় এক প্রশ্নকারী জানতে চান তিনি তাইওয়ান নিয়ে কথা বলেছেন কি না। এর জবাবে ট্রাম্প তার আগের কথার ধারাবাহিকতায় বলেন, চমৎকার জায়গা, অবিশ্বাস্য, চীন খুব সুন্দর।

এরপর আবার তাকে জিজ্ঞেস করা হলে তিনি তাইওয়ান নিয়ে কথা বলেছেন কি না, সেই সময় ট্রাম্প সরাসরি সামনে তাকিয়ে থাকেন, শিও একইভাবে সামনে তাকিয়ে থাকেন।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম চীন সফর করছেন ট্রাম্প। গতকাল বুধবার রাতে তিনি বেইজিং পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।এর আগে ২০১৭ সালের নভেম্বরে ট্রাম্প তার প্রথম মেয়াদেও বেইজিং ঘুরে যান। তার ওই সফরের পর মার্কিন কোনো প্রেসিডেন্ট আর দেশটিতে যাননি। ##

এ/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন